নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট।


আলোকিত বার্তা:বিএনপিকে ধ্বংস করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।তারা বলে র‌্যাব,পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বংস করা হচ্ছে।তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট।এ জন্য আওয়ামী লীগকে দরকার হবে না।বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন,আমরা র‌্যাব পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে,নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ,আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন,উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ জেলার সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Top