বিশ্ব জলবায়ু সম্মেলনে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

বিশ্ব জলবায়ু সম্মেলনে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আলোকিত বার্তা:বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী রোববার(১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।বুধবার (২৭ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।প্রধানমন্ত্রীর বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী জানান,বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ১ ডিসেম্বর স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ড. মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ানোসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে অরক্ষিত ও হুমকির সম্মুখীন,বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা ও সৃষ্ট ঝুঁকির ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক আলোচনা ও দরকষাকষিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর‌্যায়ে প্রধানমন্ত্রীর ধারণাগুলো, ভূমিকা ও অবদান বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।

স্পেনে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা হবে।ড. মোমেন জানান,বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী সোমবার (২ ডিসেম্বর) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশে ফিরবেন।

আরও পড়ুন...
Top