পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়।


আলোকিত বার্তা:দেশে সংকট সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।সোমবার(২৪নভেম্বর) বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন,পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়।

হানিফ বলেন,বিএনপি জামায়াত দেশকে অস্থিতীশীল করতে চায়।তাদের লক্ষ্য দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা।আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন,সংকট সৃষ্টি করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।যারা পাহাড়ে অস্ত্র হাতে নিয়ে অশান্তি সৃষ্টি করছে তাদের দিয়ে এই পাহাড়ের মানুষের কারো উপকার হবে না,কল্যাণ হবে না।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য শান্তি চুক্তি করেছেন। তাই শান্তি চুক্তির প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করা হবে।

Top