অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস,শক্তি বা সক্ষমতা বিএনপির নেই। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস,শক্তি বা সক্ষমতা বিএনপির নেই।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর।সোমবার(২৫ নভেম্বর)সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন,অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস,শক্তি বা সক্ষমতা বিএনপির নেই।

ওবায়দুল কাদের বলেন,বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি।তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে।বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই নয়।আমরা যখন বিরোধী দলে ছিলাম,তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি।আমাদের সময় এমনও হয়েছে,আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।

Top