পাবলিক ও চাকরির পরীক্ষার জন্য সারা দেশের জেলা উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার কেন্দ্র নির্মাণে কেন নির্দেশ - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

পাবলিক ও চাকরির পরীক্ষার জন্য সারা দেশের জেলা উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার কেন্দ্র নির্মাণে কেন নির্দেশ


আলোকিত বার্তা:পাবলিক ও চাকরির পরীক্ষার জন্য সারা দেশের জেলা উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার কেন্দ্র নির্মাণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার(২৪ নভেম্বর)হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জাকির হোসেন।

আইনজীবী জানান,পিইসি,জেএসসি,এসএসসি,এইচএসসি,ডিগ্রি ও বিভিন্ন পরীক্ষায় দেশের জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এর আগে গত আগস্টে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন।পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও রিটকারী আইনজীবী সরদার জাকির হোসেন সাংবাদিকদের বলেন,পিইসি,জেএসসি,এসএসসি,এইচএসসি,ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় বছরজুড়ে জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে বা ক্লাস হয় না।শিক্ষার্থীরা এতে ক্ষতির মুখে পড়ছে।এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হয়।এ রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।

Top