দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়

দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে তাতে দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না। বরং বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠবে।তিনি বলেন, সরকার অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারদিকে ব্যর্থতা ছাড়া এই সরকারের অর্জন কিছুই নেই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।বিবৃতিকে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।তিনি বলেন,সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় শনিবার আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মূলতঃ দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার নেতৃবৃন্দের মূলোৎপাটন ঘটাতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে, জুলুম চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, চাল-ডাল-লবণ-পেঁয়াজের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে এখন চারদিকে শুধু হাহাহার শুরু হয়েছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত আমাদের সার্বভৌমত্ব দুর্বল হচ্ছে, আমাদের স্বাধীন অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এ জন্যই প্রতিবাদী জনগণকে নিষ্ঠুরভাবে দমন করতেই মিথ্যা-মামলা, গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের ওপর দমননীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ধরনের অপকর্ম করে সরকার তাদের পতন ঠেকাতে পারবে না।

Top