পুলিশ আমাদের গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

পুলিশ আমাদের গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব।


আলোকিত বার্তা:বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,পুলিশ আমাদের গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব।রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব।শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। তবে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেননি তারা।

এই সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে।এ সময় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।আলাল বলেন,ভারতের পেঁয়াজ দেয়ার কথা ছিল।তারা কেন দিল না? পাকিস্তান থেকে পেঁয়াজ এনে সংকট মোকাবিলা করা হচ্ছে।এখন আওয়ামী লীগ যদি বলে,পাকিস্তানি পেঁয়াজ যারা খাবে তারা রাজাকার-সেটাও তো মুক্তিযুদ্ধে চেতনাবিরোধী কথা।আমাদের বুঝতে হবে মানুষের প্রয়োজনের ব্যাপারে কোনো আইন নেই। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলব।

তিনি আরও বলেন,সরকার ভিন্ন মতের কাউকেই রেহাই দিচ্ছে না।বিশ্ববিদ্যালয়গুলো টর্চার সেলে পরিণত হয়েছে।ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলা হচ্ছে। ৯ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে।আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে।আমরা কি এই কথাগুলো বলতে পারব না? এটা কি আমাদের অপরাধ? সাধারণ মানুষের কাছে আমরা এই কথাগুলো বলছি।

Top