বিএনপি রাজনীতিতে তাদের অবস্থান নেতিবাচক হওয়ার কারণে নাজুক অবস্থায় নিপতিত। - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়

বিএনপি রাজনীতিতে তাদের অবস্থান নেতিবাচক হওয়ার কারণে নাজুক অবস্থায় নিপতিত।


আলোকিত বার্তা:দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি রাজনীতিতে তাদের অবস্থান নেতিবাচক হওয়ার কারণে নাজুক অবস্থায় নিপতিত।তাই নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য তাদের অনেক মিথ্যাচার করতে হয়।সরকারবিরোধী কথাবার্তা বলতে হয়।বৃহস্পতিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি ঘিরে সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,বলার জন্যই তারা বলছে,বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। বেপরোয়া চালকের মতো বেপরোয়া রাজনীতি করে তারা দুর্ঘটনা ঘটাতে চাচ্ছে।আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনে সাংস্কৃতিক আয়োজন বেশি সময়ের জন্য করা হবে না। সম্মেলনের চেয়ে মুজিববর্ষের আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুক, সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী, আহকামুল্লাহ, মেহের আফরোজ শাওন, জয়দেব নন্দী প্রমুখ।

Top