পেঁয়াজের ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়

পেঁয়াজের ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,সড়ক পরিবহন আইন করা হয়েছে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়।পেঁয়াজের ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।বুধবার(২০ নভেম্বর)দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন নেতাদের বৈঠক আছে।আশাকরি সব সমস্যার সমাধান হয়ে যাবে।মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে শাস্তি দেবেন না। দুর্ভোগে ফেলবেন না।ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ঝলক দেখিয়ে সফল হওয়া যায় না। রাজনীতিতে মডারেট ব্যক্তিরাই সফল হবে। শেখ হাসিনার সততা, পরিশ্রম ও কমিটমেন্ট তার সাফল্যের চাবিকাঠি। বিশ্বের ১০ জন প্রভাবশালী রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি একজন। গত ৪৪ বছরে এ দেশে সবচেয়ে সাহসী, বিচক্ষণ, প্রশাসক, সফল কূটনীতিক ও সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা।

তিনি বলেন, ত্যাগ এবং পরিশ্রম করলে রাজনীতিতে স্বীকৃতি পাওয়া যায়। জোর করে স্লোগান দিয়ে নেতৃত্ব পাওয়া যায় না এবং জনগণের কাছে সে নেতৃত্বের কোনো আবেদন থাকে না। আমরা সমুদ্র জয় করেছি, সীমান্ত জয় করেছি। বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে। আমরা গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এগুলো সম্ভব হয়েছে দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই।বিএনপিকে উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে তারা সব ঘাঁটি হারাচ্ছে। নির্বাচনে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। তারেক জিয়া দেশের বাইরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের জনগণের সাড়া না পেয়ে, বিদেশিদের কাছে নালিশ করছে।

এরআগে,দুপুরে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল এমপি এবং মির্জা আজম এমপি প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।এসময় সংসদ সদস্য হাজী সেলিম, একেএম শাহজাহান কামাল, নিজাম উদ্দিন হাজারী, ছোট মনি, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলন শেষে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য পুনরায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

Top