দেশের মানুষকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে। - Alokitobarta
আজ : রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

দেশের মানুষকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে।


আলোকিত বার্তা:দেশের মানুষকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে।এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবস ও শেখ রাসেলের জন্মদিনটি ‘শিশু রক্ষা দিবস’ হিসেবে পালনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন,দেশের জনগণকে যারা জিম্মি করছে,শক্ত হাতে তাদের মোকাবিলা করা হবে।ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়িতদের যেমন কোনো ছাড় দেয়া হয়নি,তেমনি এদেরকেও ছাড় দেয়া হবে না।সড়ক পরিবহন আইন হওয়ার আগে শ্রমিক ও মালিকের স্বার্থরক্ষার জন্য অনেক আলোচনা হয়েছে। এরপর এক বছর পর্যালোচনায় রেখে আইনটি পাস করা হয়েছে। এখন জনগণকে জিম্মি করে ধর্মঘট করবে- এটা তো হতে পারে না।

পরিবহন-শ্রমিকনেতা ও মালিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোনো ঘাতক চালক নিজের ইচ্ছামতো কাউকে হত্যা করবে,এটা দেশের জনগণ মেনে নেবে না।তারা এখন সুযোগ বুঝে ধর্মঘট করছে। যারা দেশ ও দেশের মানুষকে বিব্রতকর পরিস্থতিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না।সংগঠনের কার্যনির্বাহী সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Top