খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলের নেতারা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে

খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলের নেতারা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলের নেতারা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।গয়েশ্বর বলেন,আজকে এই দোয়া-মাহফিলের মধ্য দিয়ে অনেকটাই নীরবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করছি।কিন্তু সবকিছু যদি নীরবে আমরা অপেক্ষা করি তাহলে আমাদের দায়িত্ববোধগুলো অনাদিকাল পর্যন্ত এভাবে নীরবেই পালন করবো। জন্মদিন বলতে যে উৎসাহ বোঝায় সেভাবে আমরা কখনোই পালন করতে পারব না।

তিনি বলেন, আমরা আছি একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে।নেত্রীর মুক্তি প্যারোলে নাকি জামিনে।কিন্তু নেত্রীর মুক্তি যে রাজপথে হয় কেন জানি আমরা এ কথাগুলো বিবেচনায় নিচ্ছি না।কী কারণে যেন মুক্তির জন্য দোয়া মাহফিল মানববন্ধন প্যারোল এবং জামিন নিয়ে বারবার আলোচনা করছি।গয়েশ্বর বলেন,মনে হয় গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার আমাদের কাছে এই ধরনের আচরণ প্রাপ্য নয়। আমরা যদি খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে গিয়ে লক্ষ লোক কারাগারে যাই সেটি হবে খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা। আমরা যদি রাজপথে গুলি খেয়ে মারা যাই সেটি হবে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার প্রতি দৃঢ় মনোবল প্রদর্শন করা।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

Top