২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি। - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়

২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি।


আলোকিত বার্তা:দলের চেয়ারপারসন কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার সকালে ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন,হাসপাতালে চিকিৎসাধীন খালেদার জামিনে সরকার বাধা দিচ্ছে।আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই,আপনার টালবাহানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে,আপনার স্বনির্মিত দুঃশাসনের শৃঙ্খল ধুলোয় লুটোপুটি খাবে।

তাকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন।তার জামিনে কোনো বাধা দেবেন না।তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসার নেয়ার সুযোগ দিন।রিজভী বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ঢাকায় হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল হবে বলে জানান তিনি।ঢাকা কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ নভেম্বর দোয়া মাহফিল হবে।বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার,খায়রুল কবির খোকন,কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Top