বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়েছে।


পাখি আক্তার:পেঁয়াজ,চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো এবং মূল্য কারসাজির সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়েছে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) সকালে নগরের ফকিরবাড়ী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবীব রুম্মন।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রসিদ ফিরোজ, বরিশালে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সভাপতি বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সুশান্ত মুকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শুধু পেঁয়াজই নয় গত দুই দিনে চালের দামও বেড়েছে। সারাদেশে প্রতিটি দ্রব্য মূল্য ক্রয় করা সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে। তাই অচিরেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও সব প্রকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জন্য আহ্বান বক্তারা। পাশাপাশি মূল্য কারসাজির সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়।

Top