হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপি - Alokitobarta
আজ : শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপি


আলোকিত বার্তা:চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ অন্যান্য নেতারা।সোমবার (১৮নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।তবে কেউ আহত হননি।

জানা গেছে,চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে দেয়ালধসে আহতদের দেখতে সোমবার (১৮নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছিলেন বিএনপি নেতারা। এ সময় লিফটে বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরুর সঙ্গে নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন, খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে শাহদাত হোসেন বলেন,আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম।দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়।নিচতলায় বিকট শব্দে পড়ে যায়।লিফটটি নিচের ফ্লোরের আরো এক হাত নিচে চলে যায়।পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়।যদি আরো ওপর থেকে ছিঁড়ে যেত তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি।

Top