দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রিপোন হাওলাদার:বরিশালের মেহেন্দিগঞ্জে দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা,অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার(১৮ নভেম্বর)বিকেল ৩টার দিকে বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো.রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মেহেন্দিগঞ্জের লস্করপুর এলাকার ইকবাল মাহামুদ ওরফে ইকবাল ও তার বোনের জামাই মাসুদুল ইসলাম ওরফে মাসুদ।আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি)অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইকবাল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও জানান,মামলায় বাকি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।এদিকে,মামলা সূত্রে জানা গেছে,আসামিদের সঙ্গে খুন হওয়া ইদ্রিসের জমিজমা নিয়ে বিরোধ ছিল। যার সূত্র ধরে ২০১৫ সালের ১২ জুন ভোরে আসামিরা ইদ্রিসের ঘরের ভেতর ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত ইদ্রিসের বোন মেহেন্দিগঞ্জের চরহোগলা এলাকার খলিল চৌকিদারের স্ত্রী ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজন নামধারী ও চার/পাঁচ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।মামলায় জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে আদালতে চার্জশিট দাখিল করেন।আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

Top