শনিবারের সকল পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

শনিবারের সকল পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের


আলোকিত বার্তা:অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে শনিবারের(৯ নভেম্বর)জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,ঘূর্ণিঝড় বুলবুল-এর জন্য শনিবারের অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা,এলএলবি শেষ বর্ষের পরীক্ষাসহ বেশকিছু প্রফেশনাল কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল।ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কায় এসব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তবে স্থগিত হওয়া পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কোন তথ্য জানানো হয়নি।আগামী দুইদিনের মধ্যে স্থগিত পরীক্ষাগুলো কবে আয়োজন করা হবে তা জানানো হবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা।

অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে শনিবারের (৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা স্থগিত করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।শনিবারজেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।স্থগিত হওয়ার জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর(বৃহস্পতিবার)একই সময়ে অনুষ্ঠিত হবে।

Top