ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি,জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি,জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল শনিবারের (৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।স্থগিত হওয়ার জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর(বৃহস্পতিবার)একই সময়ে অনুষ্ঠিত হবে।অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের(৯ ও ১০ নভেম্বর)ছুটি বাতিল করা হয়েছে।জেলাগুলো হলো-সাতক্ষীরা,বাগেরহাট,পটুয়াখালী,ভোলা,বরগুনা, পিরোজপুর,নোয়াখালী,ফেনী,লক্ষ্মীপুর,চাঁদপুর,খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম।

Top