আল্লাহ'র কাছে প্রার্থনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

আল্লাহ’র কাছে প্রার্থনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।


আলোকিত বার্তা:সরকার ঘূর্ণিঝড়‘বুলবুল’মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১৩তম সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন,এই সাইক্লোন মোকাবেলা ও জনগণকে রক্ষায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।শেখ হাসিনা বলেন,সাইক্লোনের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। সাইক্লোনে যেন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়,সে জন্য সর্বশক্তিমান আল্লাহ’র কাছে প্রার্থনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট পারদর্শিতা অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন,আমাদের মানুষের জানমাল বাঁচাবার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং দুর্যোগ মোকাবেলার জন্য ইতিমধ্যে আমরা ট্রাস্ট ফান্ড করে এই প্রাকৃতিক দুর্যোগ এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে বাংলাদেশ যেন রক্ষা পায় সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি মনে করি,পৃথিবীতে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ,যেখানে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

Top