চার হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়

চার হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।সরকারের পাশাপাশি আওয়ামী লীগও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে জনগণের জানমালের নিরাপত্তা দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যণ উপকমিটির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,উপকূলীয় অঞ্চল থেকে ১৮ হাজার লোককে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।চার হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর পাঁচটি উদ্ধারকৃত জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে একটি মনিটরিং টিম খোলা হয়েছে।আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে এ টিম গঠন করা হয়। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পদক সারাদেশের ঘূর্ণিঝড় মনিটরিং করছেন।তিনি বলেন,উপকূলীয় অঞ্চলে মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।রেডক্রিসেন্ট ও অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপকূলের আশ্রয়কেন্দ্রগুলোতে সহযোগিতা দিচ্ছেন।আশ্রয়কেন্দ্রগুলোতে মেডিকেল টিমের সদস্যরাও কাজ করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যণ উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আজমত উল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।

Top