ঘূর্ণিঝড়‘বুলবুল’এর মোকাবেলায় দলীয়ভাবে আওয়ামী লীগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যাপক অনিয়ম,কারচুপি,পোলিং এজেন্টদের বের করে দেওয়ার উপনির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী

ঘূর্ণিঝড়‘বুলবুল’এর মোকাবেলায় দলীয়ভাবে আওয়ামী লীগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড়‘বুলবুল’এর মোকাবেলায় দলীয়ভাবে আওয়ামী লীগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।শনিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন।জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করব।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় মনিটরিং টিম খোলা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপকমিটির নেতারা সারা দেশের তৃণমূলের সঙ্গে সমন্বয় করবেন।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,আবদুর রহমান,সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,আফম বাহাউদ্দিন নাসিম,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর,পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন,উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Top