বুলবুলের কারণে সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি

বুলবুলের কারণে সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবার ১১ তারিখ অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গতকাল মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে আজকের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করে।স্থগিত হওয়া শনিবারের জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Top