১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে।


আলোকিত বার্তা:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,চলতি বছরের ১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে।
শুক্রবার সকালে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি ঢাকা-ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে।পরিচয়পত্রের পেছনে তারা কী কী সুযোগ-সুবিধা পাবেন তা লেখা থাকবে।

তিনি বলেন,জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সব কবর একই ডিজাইনে করে দেয়ার প্রকল্পের কাজ শুরু হবে।বিসিএস ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে।মোজাম্মেল হক আরও বলেন,মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে,যা হওয়া উচিত তা হয়নি। আগামী বছর বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তির বছর ২০২০ সালে তা পূরণ করা হবে।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।

Top