বাংলাদেশ পাটকল কর্পোরেশনের(বিজেএমসি)চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের(বিজেএমসি)চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।


আলোকিত বার্তা:বাংলাদেশ পাটকল কর্পোরেশনের(বিজেএমসি)চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।মঙ্গলবার এই রদবদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করা হয়েছে।বিজেএমসির নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো.আব্দুর রউফ।বিজিএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিমকে সমাজকল্যাণ মন্ত্রণালয় বদলি করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো.আমিনুল ইসলাম খান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তীকে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে।বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মাসুদ আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল হামিদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হয়েছেন।

পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো.ইফতেখার উদ্দিন খানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে ভূমি মন্ত্রণালয় এবং স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Top