ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সরকারি হিসাবে আরেক দফা বেড়ে ১১২ জনে দাঁড়ালো। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সরকারি হিসাবে আরেক দফা বেড়ে ১১২ জনে দাঁড়ালো।


আলোকিত বার্তা:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সরকারি হিসাবে আরেক দফা বেড়ে ১১২ জনে দাঁড়ালো।স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)ডেথ রিভিউ কমিটি সর্বশেষ ২৫১ জন মৃত মানুষের মধ্যে ১৭৯টি মৃত্যুর কারণ রিভিউ করে। তার মধ্যে ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।

বুধবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টারের সহকারী পরিচালক ডা.আয়শা আক্তার।এদিকে গত ২৪ ঘণ্টায় (৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) রাজধানীর ৪১টি হাসপাতালে ৬৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১১৯ জনসহ মোট ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৩০৯ জন ও ঢাকার বাইরে ৪৫৭ জনসহ ৭৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৯৭ হাজার ১৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৯ হাজার ৯৪০ জন ও ঢাকার বাইরে ৪৭ হাজার ২৫৩ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ১৭৬ জন। বাড়ি ফেরাদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৯ হাজার ৪৩৮ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৬ হাজার ৭৩৮ জন রয়েছেন।

Top