চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে কৃষক লীগে স্বচ্ছ নেতৃত্ব উপহার - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে কৃষক লীগে স্বচ্ছ নেতৃত্ব উপহার


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে কৃষক লীগে স্বচ্ছ নেতৃত্ব উপহার দেয়া হবে।বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,কৃষক লীগের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সেই শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে একটি পরিচ্ছন্ন স্বচ্ছ ক্লিন ইমেজের নেতৃত্ব বাংলাদেশের জনগণকে আজকে উপহার দেব।তিনি বলেন,শেখ হাসিনার উন্নয়ন অর্জন শুধু এই দেশে নয়,সারা দুনিয়াব্যাপী সুনাম অর্জন করেছে।কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হক রেজা।দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন।এই সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে নেতাকর্মীরা রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Top