চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে।


আলোকিত বার্তা:চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) শুরু হবে। বিকাল সোয়া ৪টায় শুরু হবে এ অধিবেশন।এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে নির্ধারণ হবে এ অধিবেশন কতদিন চলবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়া আরও নতুন বিল আসতে পারে।

Top