জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি। - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি।


আলোকিত বার্তা:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি।শুক্রবার(৮ নভেম্বর)বাদ জুমা শুরু হবে সমাবেশ।সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে বলেআলোকিত বার্তা নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন,বুধবার(৬ নভেম্বর)দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে আমি এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাক্ষাৎ করেছি।আব্দুস সালাম আজাদ বলেন,আমরা সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জায়গার নাম প্রস্তাব করেছি। কিন্তু পুলিশ আমাদের মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি দিয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।

Top