কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।


আলোকিত বার্তা:কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।বুধবার(৬ নভেম্বর)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এর আগে দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি পদে ১৩ জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থন করেন কাউন্সিলররা।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব ও সমর্থন করেন তারা।পরে প্রার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার সুযোগ দেয়া হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,এখন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করছি। পূর্ণাঙ্গ কমিটির খসড়া আগামী সাতদিনের মধ্যে আমাদের নেত্রীর কাছে জমা দেবেন।

Top