দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করবে। - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করবে।


আলোকিত বার্তা:বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সূচক অসম পর্যায়ে আছে।বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের উচিত বাংলাদেশে বিনিয়োগ করা।বাংলাদেশ ব্যবসা-বান্ধব বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। এখানে বিনিয়োগ করলে এশিয়ার যে কোনো রাষ্ট্রের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।মঙ্গলবার (৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুর মোমেনের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাঙ পথং হামফ্রিজের সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎ।থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ বিষয়ে সাংবাদিকদের জানান।পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,চিকিৎসা পর্যটন খাতে থাইল্যান্ডের বেশ সুনাম রয়েছে। থাইল্যান্ডের উদ্যোক্তারা যদি বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করে তবে দুই দেশই লাভবান হবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার বিষয় খতিয়ে দেখতে এরই মধ্যে থাইল্যান্ডের ঢাকা মিশন থেকে ব্যাংককে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। বাংলাদেশের পর্যটনের উন্নয়নে ব্যাংকক কারিগরি সহায়তা দেবে।রাষ্ট্রদূত আরো জানান,দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করবে।এছাড়া বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন আরো শক্তিশালী করতে শিগগিরই ব্যাংকক অথবা ঢাকায় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে।

Top