বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা


আলোকিত বার্তা:বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা আবারও ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দলটির দশম কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যরা।
নবম কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ৭৫ সদস্যবিশিষ্ট ছিল।কিন্তু এবার আরও ছয়জনকে নতুন যুক্ত করে ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

Top