৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! :আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয় সম্পর্কে নতুন সূর্যোদয় সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে

৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি।


আলোকিত বার্তা:৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি।এ উপলক্ষে দলটির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।যৌথসভায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব,যুগ্ম মহাসচিবরা,বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা অংশ নেন।

৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।সকাল ১০টায় দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ।দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।এছাড়া পোষ্টার,ক্রোড়পত্র ও লিফলেট প্রকাশ করা হবে।

অনুরূপভাবে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।সভার শুরুতে দলের ভাইস চেয়ারম্যান,সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার আশু সুস্থতা কামনা করা হয়।

Top