ভোলার বোরহানউদ্দিনের ঘটনাকে বিএনপি ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

ভোলার বোরহানউদ্দিনের ঘটনাকে বিএনপি ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ভোলার বোরহানউদ্দিনের ঘটনাকে বিএনপি ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা হতে দেননি। বিএনপি এখন রাজনীতিতে পরাজিত। বিএনপি আন্দোলনেও ব্যর্থ। তারা ইস্যু খুঁজে নিতেও ব্যর্থ দলে পরিণত হয়েছে।

তিনি বলেন,শেখ হাসিনা দলের লোককে ছাড় দেন না।শুদ্ধি অভিযানে কেউ ছাড় পাচ্ছেন না।ঘরের লোককেও ছাড় দেননি।বুধবার ভোলার চরফ্যাশনে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্বোধন শেষে ঈদগাহ মাঠে এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন,আমাদের অনেক উন্নয়ন হয়েছে।জনগণের জন্য ভালো কাজ করবেন।মনে রাখবেন ১০টি ভালো কাজ করার পাশাপাশি একটি খারাপ কাজ করলে ওই ১০টি ভালো কাজ ম্লান হয়ে যাবে।তাই কেউ খারাপ কাজ করবেন না।খারাপ লোকদের দলে টানবেন না।

এ সময় তিনি চরফ্যাশনসহ দেশের উন্নয়নের নানান দিক তুলে ধরেন।তিনি ভোলাকে তার এলাকা বলে উল্লেখ করে বলেন,নদীর ওপারেই আমার নোয়াখালী।যে কারণে অনেক মানুষ দুই পাড়েই আছেন।সভাপতির বক্তব্যে সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার বক্তব্যে ২০০১ সালে বিএনপির নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন,ওই সময় আওয়ামী লীগের কোনো মানুষ ঘরবাড়িতে থাকতে পারেনি। সংখ্যালঘু পরিবারের ওপর চরম নির্যাতন করা হয়েছিল বলেও উল্লেখ করেন জ্যাকব।

Top