বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে।


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন,বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে। তিনি বলেন,বিএনপি তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে।বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।তথ্যমন্ত্রী বলেন,মানুষ রাজনীতি করে দেশ ও জনগণের জন্য,আর বিএনপি রাজনীতি করছে বেগম খালেদা জিয়াকে নিয়ে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন,ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তির বিষয়টি ক্রীড়াঙ্গনের বিষয়।তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তার শাস্তিটা বেশি হয়ে গেছে।তথ্যমন্ত্রী আরও বলেন,দেশ ও জনগ‌ণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস,দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান শুরু করেছেন।এটা অব্যাহত থাকবে।অপরাধী যে দলেরই হোক তারা ছাড় পাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার এবং প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন,প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।তিনি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন।সে কারণে দেশ এগিয়ে যাচ্ছে।এইচটি ইমামের সভাপতিত্বে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার,আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন,প্রচার উপ-কমিটির সদস্য কাসেম হুমায়ুন,আব্দুস শুকুর ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Top