গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলুন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলুন।


আলোকিত বার্তা:বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলুন।পুলিশের মামলা-হামলার ভয় উপেক্ষা করে রাজপথে থাকুন।আইনি সহায়তা বাংলাদেশ আইনজীবী ফোরাম দেবে।সব মামলার দায়ভার আমরা বহন করব।বিনা খরচে দেশের সব আদালতে মামলা পরিচালনা করব।বুধবার হবিগঞ্জ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন,বিএনপি রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে,মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে,গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।

জয়নুল আবেদীন বলেন,তারা আইনের শাসনকে কুক্ষিগত করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে।খালেদা জিয়াকে জামিনযোগ্য মামলায় জামিন দেয়া হচ্ছে না।কিন্তু তাদের জানা নেই আওয়ামী লীগ বাংলাদেশের শেষ সরকার নয়।আওয়ামী লীগের পতন হবে,আবার গণতন্ত্র ফিরে আসবে, গণমানুষের দল বিএনপি আবারও ক্ষমতায় আসবে,সেই দিন আর বেশি দূরে নয়।বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জি কে গউছ,বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

Top