আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে।


আলোকিত বার্তা:সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে।মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ পদে নিয়োগ দেন।জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন।এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ। ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এরশাদপুত্র।

৫ অক্টোবর অনুষ্ঠিত ওই উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ।১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান তিনি।এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

Top