পেঁয়াজ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

পেঁয়াজ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আলোকিত বার্তা:পেঁয়াজ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। কেন ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করছে বুঝতে পারছি না।পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে যাওয়ার কী আছে?আমার বাসায়ও পেয়াজ ছাড়া রান্না হয়।
মঙ্গলবার গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় সাকিব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের খুব বেশিকিছু করার থাকে না।সারা বিশ্বের ক্রিকেটে সাকিবের একটা অবস্থান আছে।বিসিবি তার পাশে থাকবে বলেছে।প্রধানমন্ত্রী বলেন,সাকিবের উচিত ছিল বিষয়টি আইসিসিকে জানানো।যখন তাকে প্রস্তাব দিয়েছিল তখন সাকিব গুরুত্ব দেয়নি।সাকিব ভুল করেছে।

তিনি বলেন,দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে।আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দারিদ্র্যের হার কমেছে।উন্নয়নের ছোঁয়া দেশের মানুষ পাচ্ছে।৭৫ সালের ১৫ আগস্টের পর যে সম্মান হারিয়ে গিয়েছিল,দেশের মানুষ সেটা আবার ফিরে পেয়েছে।সরকারের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

Top