খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা।


আলোকিত বার্তা:দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা।সন্ধ্যা ৭টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়।দলীয় সূত্র জানায়,ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ের এই তিন দেশের রাষ্ট্রদূতদের সাথে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল অংশ নেন।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।তবে বৈঠকের বিষয়টি অস্বীকার করে শ্যামা ওবায়েদ জাগো নিউজকে বলেন,এটা কোনো বৈঠক ছিল না,এটা একটা সোশ্যাল প্রোগ্রাম,আমরা ডিনার করেছি।’ বৈঠকে অংশ নেয়া অন্য নেতাদের মোবাইল ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে দাবি করে দলের নেতারা এবং তার স্বজনরা মুক্তির দাবি করেন।তারই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ খলেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জানায়,তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বিএনপির পক্ষ থেকে নাকচ করা হয়েছে।দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক খালেদা জিয়ার অসুস্থতা ও স্বাস্থ্য নিয়ে সরকারের শেখানো কথা বলেছেন।

Top