শিগগিরই ৪১তম বিসিএসের ঘোষণা - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

শিগগিরই ৪১তম বিসিএসের ঘোষণা


আলোকিত বার্তা:খুব শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি)।এই বিসিএস হবে সাধারণ (জেনারেল)।এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জনকে। তবে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে।পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়,৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসি নির্দেশনা পেয়েছে।মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদাপত্র তারা হাতে পেয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার চূড়ান্ত অবস্থানে আছে পিএসসি।পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন,আমরা ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।খুব শিগগিরই এটি পিএসসির ওয়েবসাইটসহ বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হবে।তবে কবে প্রকাশ করা হবে,সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

পিএসসির বেশ কয়েকটি সূত্রে জানা গেছে,এই মাসের শেষ দিন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে,তা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে।জানা গেছে,৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে।এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে।এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন,কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেয়া হবে।শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে।পুলিশে ১০০,বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন,আনসারে ২৩ জন,অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক(নিরীক্ষা ও হিসাব)২৫ জন,সহকারী কর কমিশনার(কর)৬০ জন, সহকারী কমিশনার(শুল্ক ও আবগারি)২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে।তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

Top