রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো


আলোকিত বার্তা:মার্কিন সিনেটররা জানিয়েছেন,রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে।বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকে এ কথা বলেন তারা।নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে পাঁচ সিনেটর ২০ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন।এ সময় তারা সিলেট ও কক্সবাজার সফরে যান।সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নিউইয়র্ক স্টেট সিনেটররা।

সফর শেষে ঢাকা ছাড়ার আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সিনেটর লুইস সেপালভেদা গণমাধ্যমকে বলেন,মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে,বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাব।

Top