চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন।


আলোকিত বার্তা:বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ)চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন।তিনি চিকিৎসায় সন্তুষ্ট ও খুশি।গত সাত মাস আগে তিনি ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ও বাতজ্বরজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।এ সময়ের চিকিৎসায় বেশিরভাগ অসুখের উন্নতি হয়েছে,কোনো কোনো ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল রয়েছে।

খালেদা জিয়ার বাতজ্বরের আধুনিক চিকিৎসার শুরু করার জন্য এক ধরনের ভ্যাকসিন নেয়া প্রয়োজন কিন্তু তিনি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না। চিকিৎসকরা কাউন্সেলিং করে যাচ্ছেন।সোমবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা.মিল্টন হলে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে আয়োজিত এক প্রেসব্রিফ্রিংয়ে হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসার্থে গঠিত মেডিকেল টিমের প্রধান ও বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা.মো. জিলন মিঞা সরকার,এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মো.ফরিদ উদ্দিন প্রমুখ।

Top