১৪ দলের চিঠির জবাব নিয়ে বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

১৪ দলের চিঠির জবাব নিয়ে বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।


আলোকিত বার্তা:১৪ দলের চিঠির জবাব নিয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ তথ্য নিশ্চিত করেছেন।১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।

গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকে রাশেদ খান মেননের ওই মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য দিয়েছেন, এর ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়।

Top