ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না


আলোকিত বার্তা:ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বানানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি ও ওলামা পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে। রাজনীতির জন্য টাকা প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। মানুষের আস্থা আর্জন করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। এ সময় তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে জাতীয় পার্টি। পল্লীবন্ধুর আদর্শের অনুপ্রাণীত হয়ে আজীবন সাধারণ মানুষের স্বার্থ রক্ষার রাজনীতি করবে।রাঙ্গা বলেন, দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেয়া হয়েছে, কিন্তু জাতীয় পার্টি সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।

মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি বলেন, পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে রাজনীতি করছি। যারা ত্যাগ স্বীকার করে অবশ্যই আল্লাহ তাদের উপহার দেন।

পৃথক পৃথক মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এস এম আল জুবায়ের এবং জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাড. সালমা ইসলাম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, ডা. সেলিমা খান, মনোয়ারা তাহের মানু।

Top