বাংলাদেশে আশ্রয় নেয়া ২৯ রোহিঙ্গা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছে বলে দাবি করেছে দেশটির ঢাকার দূতাবাস। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

বাংলাদেশে আশ্রয় নেয়া ২৯ রোহিঙ্গা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছে বলে দাবি করেছে দেশটির ঢাকার দূতাবাস।


আলোকিত বার্তা:বাংলাদেশে আশ্রয় নেয়া ২৯ রোহিঙ্গা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছে বলে দাবি করেছে দেশটির ঢাকার দূতাবাস।
মঙ্গলবার মিয়ানমারের দূতাবাসের ফেসবুক পেজে ওই রোহিঙ্গাদের ছবিসহ একটি পোস্ট দেয়া হয়।তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন,এ সম্পর্কে কিছুই জানে না বাংলাদেশ।রোহিঙ্গা প্রত্যাবাসন হলে তা দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতেই হবে।মিয়ানমার দূতাবাসের ফেসবুক পেজে জানানো দেশটির তাং পিয়ানো লেটো রিসেপশন সেন্টারের মাধ্যমে মিয়ানমারে বাংলাদেশ থেকে তারা ফিরেছেন। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়,সমাজকল্যাণ,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের অভিবাদন জানান।

মিয়ানমারের দাবি,এ পর্যন্ত ৩৫১ রোহিঙ্গা স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন করেছে।যারা ফিরে গেছে তারা মিয়ানমারে ক্যাম্পে বসবাস করছে জানিয়ে দূতাবাস জানিয়েছে বাংলাদেশ থেকে আরও অনেকেই ফিরে যেতে চায়।মিয়ানমার দূতাবাস জানায়,স্বেচ্ছায় ফিরে যাওয়া রোহিঙ্গাদের প্রতি মাসে চাল, রান্নার তেল এবং খাবার দেয়া হচ্ছে।ফেসবুকের ওই পোস্টে আরও বলা হয়, মিয়ানমার সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ, মসৃণ ও স্থায়ী করতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে হবে।

উল্লেখ্য,মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয়দাতা। বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের ফেরত নিচ্ছে না মিয়ানমার।

Top