যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও সাময়িক বাতিল করার ঘোষণা - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও সাময়িক বাতিল করার ঘোষণা


আলোকিত বার্তা:যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিওভুক্ত(মাসিক অর্থ ছাড়)প্রতিষ্ঠানের এমপিও সাময়িক বাতিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।এখন থেকে নতুন-পুরনো সব প্রতিষ্ঠানকে নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা হবে। যারা ব্যর্থ হবেন তাদের এ আওতায় আনা হবে বলে জানান তিনি।মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিওভুক্তি কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন,ইতোমধ্যে এমপিভুক্ত হওয়াসহ সব প্রতিষ্ঠানকে এ নীতিমালা অনুযায়ী তাদের মান ধরে রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান এতে ব্যর্থ হলে তাদের এমপিও সাময়িক স্থগিত করা হবে। পুনরায় যোগ্যতা অর্জন করতে পারলে আবারও এই সুবিধার আওতায় আনা হবে। এমপিও পেয়ে গেছে ভেবে হাল ছেড়ে দিলে তারা বিপদে পড়বেন।

ডা. দীপু মনি বলেন,বরাবরের মতো উন্নতি করতে হবে। পিছিয়ে পড়ার সুযোগ নেই।সব বিভাগের প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা সম্ভব হয়নি,কিন্তু এখন থেকে এমপিওভুক্তি পরপর সেগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসা হবে। নতুনভাবে প্রায় সাধারণ, কারিগরি ও মাদরাসার স্কুল,কলেজ ও মাদরাসা এমপিওভুক্তি করতে তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী এ তালিকা প্রকাশ করবেন। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আগামী চলতি বছরের জুলাই থেকে সরকারি অর্থ সুবিধা দেয়া হবে।তিনি আরও বলেন,শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও শিক্ষার মান বাড়াতে নতুনভাবে মনিটরিং ব্যবস্থা বাড়ানো হবে। অনেক সময় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ হয়, সেগুলো নিয়ে নানান প্রশ্ন আসছে,এ বিষয়গুলোকে এড্রেস (নির্ধারণ) করে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন,এখন থেকে প্রতিবছর এমপিওভুক্তির কার্যক্রম চলমান থাকবে।যেসব প্রতিষ্ঠানে প্রতিবছর যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে এমপিওভুক্তির আওতায় নিয়ে আসা হবে। আর যেসব প্রতিষ্ঠানকে পিছিয়ে থাকবে তাদের সহযোগিতা করে এগিয়ে আনা হবে। এসব প্রতিষ্ঠানের যোগ্যতা অর্জন হলেই এমপিওর আওতায় আনা হবে।

Top