বিশ্বনাথ পৌরসভাসহ নতুন ৭ থানা অনুমোদন - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

বিশ্বনাথ পৌরসভাসহ নতুন ৭ থানা অনুমোদন


আলোকিত বার্তা: নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন এবং সিলেট জেলার বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির(নিকার)সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,চুয়াডাঙ্গার দর্শনাকে থানায় উন্নীত করা হয়েছে।পদ্মাসেতুর দুই পারে উত্তর ও দক্ষিণ থানা,নোয়াখালীর ভাষানচর,চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং কক্সবাজারে সদর থানাকে ভাগ করে ঈদগাঁ এবং ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া,সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Top