রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যাপক অনিয়ম,কারচুপি,পোলিং এজেন্টদের বের করে দেওয়ার উপনির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী

রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।


আলোকিত বার্তা:ভোলার বোরহানউদ্দিনে জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত,পুলিশ ও অসংখ্যা জনতা আহত হওয়ার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।আদালত বলেন,এ ঘটনায় যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষ্কৃয়তা দেখা দেয় তখন আমরা বিষয়টি দেখব।ভোলার ঘটনা নজরে আসার পর সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। আইনজীবী মো.রনিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ভোলার হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রনিউল ইসাম। তিনি আদালতে বলেন, পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। তাই পুলিশ দিয়ে তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত হবে না।

তিনি আরও বলেন,এছাড়া পুলিশের ওপর আগে কারা হামলা চালিয়েছে বা কে কে উস্কানি দিয়েছিল তাদের বের করা দরকার। তাই ভোলায় ওই ঘটনার নিরপেক্ষ তথা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আদালতের জনস্বার্থে স্ব-প্রণোদিত আদেশ চেয়েছিলাম।

তখন আদালত আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন,ভোলায় সংর্ঘষের ঘটনা সরকার দেখছেন।আহত ও নিহতের ঘটনায় ইতোমধ্যেই তদন্তও শুরু হয়েছে।আমরা এ মুহূর্তে হস্তক্ষেপ করব না। তবে,আইন-শৃঙখলা বাহিনী যদি ব্যর্থ হয় তবে আমরা দেখব।এছাড়া পুলিশের তদন্তে ভোলার ঘটনার সত্য বেড়িয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আদালত।আদালতে আজ বিষয়টি নজরে আনেন আইনজীবী মো. রনিউল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রোববার (২০ অক্টোবর)ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করা নিয়ে ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দেড় শতাধিক আহত হন।ওই ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)আবিদ হোসেন এ মামলা করেন।

Top