বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর।


আলোকিত বার্তা:বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর।প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি(নিকার) এমন শর্তে ফরিদপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে।সোমবার(২১ অক্টোবর)প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন,ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার।নীতিগত সিদ্ধান্ত হলো বিভাগীয় সদর দফতরই হবে সিটি কর্পোরেশন।ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি।যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি কর্পোরেশন কার্যকর হবে।

কুমিল্লা,নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর তো বিভাগ নয়,সেখানে তো সিটি কর্পোরেশন আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে না।গাইডলাইন হলো বিভাগীয় সদর হলে ওখানে সিটি কর্পোরেশন হবে।এটা ভবিষ্যতের জন্য অনুসরণীয়।

Top