মন্ত্রী হলে কি তিনি(মেনন)এ কথা বলতেন? - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

মন্ত্রী হলে কি তিনি(মেনন)এ কথা বলতেন?


আলোকিত বার্তা:গত নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,মন্ত্রী হলে কি তিনি(মেনন)এ কথা বলতেন?রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

শনিবার বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন,আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি,ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।মেননের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,এতদিন পরে কেন?এই সময় কেন?নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

Top