জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।


আলোকিত বার্তা:জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।এ উদ্দেশে রবিবার(২০ অক্টোবর)ঢাকা ত্যাগ করবেন তিনি।রাষ্ট্রপতির প্রেস সচিব মো জয়নাল আবেদিন বলেন,জাপানের নতুন সম্রাটের ২২ থেকে ২৪ অক্টোবরের তিন দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি।জাপানি সম্রাট শতাব্দীর পুরানো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন।অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় দুইহাজার অতিথি উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতো(৫৯)তার বাবা আকিহিতো সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সে জায়গায় আরোহণ করেন।বিগত দুই শতকে আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট।জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুরও সফর করবেন।সফরের সময়সূচি অনুযায়ী,রবিবার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্লেনটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।সেখানে তিন থেকে চার ঘণ্টা যাত্রাবিরতির পর সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওনা দেবেন।২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

Top