বিচার প্রশাসনে ১০ জেলা জজ বা সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিচার প্রশাসনে ১০ জেলা জজ বা সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


আলোকিত বার্তা:বিচার প্রশাসনে ১০ জেলা জজ বা সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার(১৭ অক্টোবর)এ রদবদল এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য(জেলা জজ)রুনা নাহিদ আকতারকে আইন ও বিচার বিভাগের সলিসিটর, ঝালকাঠির জেলা জজ মোহা. গাজী রহমানকে বাগেরহাটের জেলা জজ, বাগেরহাটের জেলা জজ গোলক চন্দ্র বিশ্বাসকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ) মমতাজ পারভীনকে ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক(জেলা জজ)মো. আবদুর রহিম সিলেটের জেলা জজ, এবং রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. মিজানুর রহমান লালমনিরহাটের জেলা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।এছাড়া ভোলার জেলা জজ মো. শহীদুল্লাহকে ঝালকাঠি এবং জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ বি এম মাহমুদুল হককে ভোলার জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। যশোরের বিশেষ জজ শেখ ফারুক হোসেনকে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল-১ এর সদস্য (জেলা জজ) নিয়োগ দেয়া হয়েছে।

Top